শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

কৃষ্ণ সাগরে রাশিয়াগামী তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

কৃষ্ণ সাগরে রাশিয়াগামী তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
ছবি সংগৃহীত

কৃষ্ণ সাগরে রাশিয়ার দিকে যাত্রারত একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটি তুরস্কের উপকূলরক্ষী বাহিনীর কাছে সহায়তা চায় এবং পরে নির্ধারিত রুট পরিবর্তন করে গন্তব্যের উদ্দেশে আবার যাত্রা শুরু করে।

বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি ) লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের নোটিশ ও সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক পৃথক একটি সূত্র এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স।

সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক তথ্য বিশ্লেষক সংস্থা লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স বলেছে, পালাউয়ের পতাকাবাহী ‘এলবাস’ নামের ওই ট্যাংকারটি বুধবার ‘মনুষ্যবিহীন সামুদ্রিক যান ও ড্রোন হামলার’ শিকার হয়েছে। ট্যাংকারের ইঞ্জিন কক্ষ লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। তবে হামলায় ট্যাংকারের ২৫ জন নাবিকের কেউ আহত হননি এবং কোনও ধরনের দূষণের ঘটনাও ঘটেনি।

এলবাস ট্যাংকারে হামলার বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।এছাড়া তাৎক্ষণিকভাবে তুরস্কের পরিবহন মন্ত্রণালয়েরও কোনও মন্তব্য পাওয়া যায়নি। আঙ্কারায় নিযুক্ত রাশিয়ার দূতাবাসও কোনও মন্তব্য করেনি।

লয়েডসের নোটিশ অনুযায়ী, ট্যাংকারটি বুধবার সিঙ্গাপুর থেকে রাশিয়ার নভোরোসিস্ক বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, পূর্বদিকে কৃষ্ণ সাগর অতিক্রমের আগের পথ পরিবর্তন করার পর বৃহস্পতিবার তুরস্কের উত্তরাঞ্চলীয় বন্দর ইনেবোলুর উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছিল এলবাস।

সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক এই সংস্থা বলেছে, ট্যাংকারটি নিজস্ব সক্ষমতার ব্যবহার করে ইনেবোলুর নোঙরস্থলে নোঙর ফেলেছে। ইনেবোলু বন্দরের হারবার মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

সম্পর্কিত