
সাতক্ষীরা জেলা প্রতিনিধি :: ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) ৯ রমাজান বাদ আসর শ্যামনগর কেন্দ্রীয় কামিল মাদ্রাসার অডিটোরিয়াম হল রুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ,শ্যামনগর পৌর শাখার সভাপতি মাওলানা মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর মুহাদ্দিস খায়রুল বাশার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,আইম্মা পরিষদের শ্যামনগর উপজেলা সভাপতি ও বাংশীপুর শাহী মসজিদ মাদ্রাসার মুহাদ্দিস আবুল হামিদ,সহ-সভাপতি ও শ্রীফলকাটী দাওরা হাদিস মাদ্রাসা মুহতামিম মুফতি জিয়াউর রহমান ফারুকী,ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা সহ-সভাপতি এ্যাড আবু জার গেফারী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল,বাংলাদেশ মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা আবু বক্কর প্রমুখ।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগণ বলেন,পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ।











